Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেবা নিশ্চিত করতে টিম হিসেবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ২১:০৫ | আপডেট: ২৪ মে ২০২৬ ০১:২৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের একটা টিম হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শনিবার (২৩ মে) রাজউক অডিটোরিয়ামে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম।

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজউকের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শুনেন। প্রতিমন্ত্রী এ সময় রাজউকের কর্মকর্তাদের কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর