Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর নির্দেশে হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান রাজউকের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১২:০০ | আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:৫৩

রাজধানীর হাতিল ঝিলে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছে রাজউক – ছবি : সংগৃহীত

ঢাকা: শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং পূর্বের জমে থাকা ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে গণমাধ্যম সূত্রমতে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষত রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

বিজ্ঞাপন

এই প্রশাসনিক কঠোরতার ধারাবাহিকতায় শনিবার (৩০ মে) সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজধানীর হাতিল ঝিলে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছে রাজউক – ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি -১ জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর থেকেই নগরীর পরিবেশ উন্নত করতে বর্জ্য অপসারণের কাজে বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে।

শনিবার সকাল থেকেই রাজউক কর্তৃপক্ষ তাদের এই কার্যক্রমের মাধ্যমে লেক এলাকা থেকে জমে থাকা সব ময়লা-আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর এই সরেজমিন পরিদর্শন ও তাৎক্ষণিক পদক্ষেপ সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর