Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুনরায় গণঅভ্যুত্থান হলে নির্বাচন কমিশন পুনর্গঠনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৪:১২ | আপডেট: ১৮ মে ২০২৬ ১৪:২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী হুশিয়ারি দিয়ে বলেছেন যে, পুনরায় কোনো গণঅভ্যুত্থান ঘটলে সংস্কারের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে। নির্বাচনি কারচুপির অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও বিচার করা হবে বলে জানান তিনি।

‎সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরএফইডি-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

‎নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। প্রধানমন্ত্রীর সুনজরে বর্তমান কমিশন টিকে আছে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তবে তারা কঠোর আন্দোলনে নামবেন। অনিয়ম হলে এই কমিশনকেও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

‎অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের উপস্থিতিতেই তিনি এই বক্তব্য দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর