Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ১০ জুলাই ডাটা এন্ট্রি পদের পরীক্ষা নেবে নির্বাচন কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৫:১৮

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) ডাটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষা আগামী ১০ জুলাই অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব এবং বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব খোরশেদ আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, পরীক্ষীর্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে http://ecs.teletalk.com.bd এই ওয়েবসাইট হতে ডাউনলোড করার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এবং প্রয়োজনে ছবি ও স্বাক্ষর আপলোড করে এই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে মূল জাতীয় পরিচয়পত্র এবং প্রবেশপত্র আনা বাধ্যতামূলক, এর অন্যথা হলে কোনো প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে আসনে বসতে হবে এবং পরীক্ষা চলাকালীন বা শেষ হওয়ার আগে কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষার কেন্দ্রে মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, বই কিংবা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া আবেদনপত্রের স্বাক্ষরের সঙ্গে পরীক্ষার হাজিরা খাতা ও উত্তরপত্রের স্বাক্ষরের মিল থাকতে হবে, অন্যথায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কারসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আসন বিন্যাসসহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ইসির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগামী ১০ জুলাই সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট দেড় ঘণ্টা ব্যাপী এই পরীক্ষা ঢাকার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার্থীদের কেন্দ্র বণ্টন করা হয়েছে। শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০০০০০০০৩ থেকে ৩০০০১৪৭৭১ পর্যন্ত এবং শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৩০০০১৪৭৯৬ থেকে ৩০০০৩০১২৬ রোল নম্বরধারীদের পরীক্ষা হবে। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ৩০০০৩০১৪০ থেকে ৩০০০৪৫০০৭ পর্যন্ত রোলের প্রার্থীরা পরীক্ষা দেবেন। এছাড়া ৩০০০৪৫০০৯ থেকে ৩০০০৮১৫৭৩ রোল নম্বরধারীদের জন্য ঢাকা কলেজ এবং ৩০০০৮১৫৭৬ থেকে ৩০০১২২২৪২ পর্যন্ত রোল নম্বরধারীদের জন্য ইডেন মহিলা কলেজ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ৩০০১২২৬৪৮ থেকে ৩০০১৩৯৬৪১ রোল নম্বরের পরীক্ষার্থীরা মিরপুরের বিসিআইসি কলেজে পরীক্ষায় অংশ নেবেন।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর