Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৭:৩৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বান্দরবান: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পুরো দেশব্যাপী আমুল পরিবর্তন এনে অনেক বড়দাগে ব্যবস্থা নিচ্ছি। শিক্ষার্থীদের ক্লাসমুখী করার জন্য পরিবারগুলোকে উৎসাহিত করার জন্য প্রতিটি শিশুকে তারা প্রাথমিক পর্যায় থেকে যেন হারিয়ে না যায় সেজন্য সরকার সজাগ রয়েছে।

সোমবার (১১ মে) সকালে বান্দরবানের রেইচা পিটিআই ট্রেনিং সেন্টারের হলরুমে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে আর দ্রুত দেশের শিক্ষাব্যবস্থার আরও উন্নয়ন হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পিটিআই বান্দরবানের সুপারিনটেনডেন্ট মো. ফজলুল হক ভুঞা সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রতিমন্ত্রী বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন খোঁজ নেন।