Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩-৪ মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হবে: প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৪:১১

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

ঢাকা: তিন থেকে চার মাসের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত এক সেশন শেষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দরগুলোর উন্নয়ন ও কার্যকর ব্যবহারের জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটন খাতকে এগিয়ে নিতে কক্সবাজার, কুয়াকাটা ও অন্যান্য সম্ভাবনাময় স্থানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, দেশের বিমান বহরকে আধুনিক করতে এরই মধ্যে ১৪টি বোয়িং বিমান কেনার চুক্তি করা হয়েছে। পাশাপাশি অব্যবহৃত ৮-৯টি বিমানবন্দর সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর পরিকল্পনাও রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভোলার মনপুরা দ্বীপকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকরা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং দেশের বিমান ও পর্যটন খাত নতুন গতি পাবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর