Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে তারেক রহমানের সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ০৯:১৬

গ্রেফতার কামরুল হাসান হিমেল (৩২) ও শরিফ আহমেদ (৪২)।

সিলেট: সিলেটে প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে কামরুল হাসান হিমেল (৩২) ও শরিফ আহমেদ (৪২) নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট র‌্যাব-৯ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।

গ্রেফতার মো.কামরুল হাসান হিমেল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাগৃহাল এলাকার মো.আনহার হোসেনের ছেলে এবং শরীফ আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি এলাকার মো.আব্দুল বারেকের ছেলে।

বিজ্ঞাপন

গ্রেফতারকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত কামরুল হাসান হিমেল ও শরিফ আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত সিম ব্যবহার করে বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণা করে আসছিল।

‎র‌্যাব আরও জানায়, ‎হিমেলের বিরুদ্ধে ঢাকার সাভার থানায় ইতিপূর্বে ২টি মামলা রয়েছে। তিনি স্বীকার করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও প্রধানমন্ত্রীর এপিএস, পিও এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পিআরও পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলো।

‎র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর