Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৬ ০৯:৩০ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১২:৩৭

বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বড় দলগুলো। মূল টুর্নামেন্টের আগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল এবারের বিশ্বকাপের দুই শিরোপাপ্রত্যাশী দল ব্রাজিল ও ফ্রান্স। জমজমাট এক লড়াইয়ে শেষ পর্যন্ত হার স্বীকার করল ব্রাজিল। ১০ জনের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল।

বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলর ফক্সবরোতে অনুষ্ঠিত হয় প্রীতি ম্যাচটি। ম্যাচের প্রথম ভাগে দাপট ছিল ফ্রান্সের। ৩২ মিনিটে ডেডলক ভাঙ্গেন কিলিয়ান এমবাপে। তার এই গোলেই প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রান্স।

ব্রাজিলের প্রবল আক্রমণের মধ‍্যেই দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। ডিফেন্ডার ওয়েজলিকে বাজেভাবে ফাউল করেন দায়ত উপেমেকানো। শুরুতে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে ফাউলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান তিনি।

বিজ্ঞাপন

তবে ১০ জনের দলে পরিণত হলেও ৬৫ মিনিটে লিড দ্বিগুণ করেন ফ্রান্সের একিটিক। দুই গোল হজম করে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। ৭৮ মিনিটে এক গোল শোধ করে ব্রাজিল।

ব্রেমেরের ওই গোল অবশ্য ব্রাজিলের হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

আগামী রোববার কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম‍্যাচ খেলবে ফ্রান্স। মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর