Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ম শ্রেণি পাস ডাক্তার দিয়ে অস্ত্রোপচার, ‘ডক্টরস কেয়ার হাসপাতাল’ সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৯:৩৯

ঢাকা: রাজধানীর শ্যামলীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ৮ম শ্রেণি পাস ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচারের খবরে হাসপাতালটিতে অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরে হাসপাতাল সিলগালা করার নির্দেশনা দেন তিনি।

সোমবার (২৩ মার্চ) বিকেলের দিকে ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে গিয়ে এই নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

অভিযানে হাসপাতালটিতে ভর্তি কয়েকজন রোগী ও তাদের স্বজনের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তারা ডক্টরস কেয়ার হাসপাতালে এসে প্রতারিত হবার অভিযোগ করেন মন্ত্রীর কাছে। এরপর হাসপাতাল সিলগালা করার নির্দেশনা দেন তিনি। পরে সেখানে থাকা রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

বিজ্ঞাপন

এবিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান বলেন, হাসপতালটিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখেন অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসকের পরিবর্তে অষ্টম শ্রেণী পাশ লোক রোগীদের অস্ত্রপাচার করছিল। এছাড়া হাসপাতালটিতে সরকারের কোনো নিয়ম-কানুন কিছুই মানা হয়নি। এসব অভিযোগে হাসপাতালটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর