ঢাকা: আসন্ন শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ মার্চ) কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে জানানো হয়, সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৬ থেকে ১০ মার্চের মধ্যে অফিস চলাকালীন ইসিতে আপিল দায়ের করতে পারবেন।
জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, জামায়াতের মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
ইতোমধ্যে বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।
অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিলন করেছিলেন। এখানেও রিটার্নিং কর্মকর্তা বাছাই কার্যক্র সম্পন্ন করেছেন। এখন তারা চাইলে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে সেসঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।
পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।
তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ই মার্চ। এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আপিল ১০ মার্চ পর্যন্ত
সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৬:১৮ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৬:৩০
৪ মার্চ ২০২৬ ১৬:১৮ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৬:৩০
সারাবাংলা/এনএল/এসআর