Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ০৮:৫৭

রিজভী হোসেন।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিজভী হোসেন উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাঁশি তফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে এবং পেশায় একজন কনফেকশনারি দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিজভী মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হলে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে উপজেলা সড়কের ব্রিজ এলাকায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ১১টার দিকে তিনি কুমিল্লায় মারা যান।

বিজ্ঞাপন

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-রিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হলে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর