Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের নারী কর্মী গ্রেফতার: আমির বললেন নব্য ফ্যাসিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ০৮:৪০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১০:৪৫

ডা. শফিকুর রহমান।

ঢাকা: ভোলায় জামায়াতের এক নারী কর্মীকে গ্রেফতারের ঘটনায় দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন এটা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তিনি লেখেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’

তিনি পোস্টে আরও লিখেছেন, ‘ফ্যাসিবাদীরা সকল যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়। জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর