Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৯:০১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। পাশাপাশি তিনি বলেন, আইনশৃঙ্খলার এই নাজুক পরিস্থিতিতে সরকার নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে আখতার লেখেন, ‘হাদি ভাইকে সন্ত্রাসীরা গুলি করেছে। তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ভাইকে সুস্থ করে দিন। আমিন।’

তিনি আরও লেখেন, ‘মাত্র তফসিল দিয়েছে। একদিনের মাথায় এই গুলি। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার এই নাজুক পরিস্থিতিতে সরকার নির্বাচন কীভাবে করবে সেটা বড় প্রশ্ন। অবশ্যই এই সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা, দোসররা দীর্ঘদিন ধরে পরিকল্পিত সন্ত্রাসের ছক কষছে। এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার দুপুরে শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি তার বাম কানের নিচ দিয়ে আঘাত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর