Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২২:০৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২৩:২৬

নিহত স্কুলছাত্র সিজান

নাটোর: নাটোরের সিংড়ায় মোটরসাইকেল ও ট্রলিগাড়ি মুখোমুখি সংঘর্ষে ১০ম শ্রেণির স্কুলছাত্র সিজান (১৭) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিংগইন–জোরমল্লিকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিজান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার প্রবাসী সোহেল রানার ছেলে। সে সিংড়া পৌরসভার চাঁদপুর মহল্লায় নানার বাসা থেকে পড়াশোনা করতো। সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার ১০ম শ্রেণির ছাত্র ছিল সিজান।

স্থানীয় সূত্রে জানা যায়, সিজানসহ তিনজন বন্ধু মোটরসাইকেলে করে যাচ্ছিল। পথিমধ্যে নিংগইন এলাকায় ট্রলিগাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিজান ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মুশফিক ও সোহান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিলেন, এর মধ্যে একজন ঘটনাস্থলে মারা গেছে। দুজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর