Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৮:২৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৯:৫৪

জামায়াত নেতা আবুল কালাম বিশ্বাস। ছবি : সংগৃহীত

বগুড়া: জেলার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন।

জানা যায়, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ‘ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আবুল কালাম বিশ্বাস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর