Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

লোকাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৬

প্রতীকী ছবি

বেনাপোল: যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ শার্শা উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, ডিউটি শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেলচালক আফ্রিদী (২৮) ও আরোহী মাহমুদুল হাসান (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও বাইসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর