Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাসপোর্ট আবেদনে অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১২:৫৫ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৫:৫১

প্রতীকী ছবি।

আগামীতে সব পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করবে মার্কিন যুক্তরাষ্ট্র। পে.গভ ব্যবহার করে অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে এখন আপনি পে.গভ (Pay.gov) ব্যবহার করে অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধ করতে পারেন। ভবিষ্যতে সব পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক হবে। এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি সংস্থাগুলোকে অর্থ পরিশোধের নিরাপদ উপায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর