Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩৪ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২২:০৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ০০:২৪

প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এসময়ে আরও ১৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৮৬ জন এবং নারী ৪৮ জন।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০, ঢাকা উত্তর সিটিতে ১৪, ঢাকা দক্ষিণ সিটিতে ২৪, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ২৫ হাজার ৭১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর