Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধামইরহাটে ভটভটি উল্টে নিহত ২


৫ জুলাই ২০১৮ ১১:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার কুকলির মোড় নামক স্থানে গরুবাহী ভটভটি উল্টে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (৫ জুলাই) ভোরে উপজেলার মঙ্গলবাড়ী কুকলির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, চাঁপাইনবাগঞ্জ জেলার নাচোল উপজেলার ধানসিড়ি গ্রামের ফারুখের ছেলে খাদেমুল ইসলাম (২৬) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি গ্রামের খয়ের উদ্দিনের ছেলে কাওসার (২৭)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে রাজশাহী থেকে গরু বোঝাই একটি ভটভটি দিনাজপুর যাচ্ছিল। পথে উপজেলার মঙ্গলবাড়ী কুকলির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী জয়পুরহাট সদর হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো