Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ২০:৩১ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ২০:৩২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ভাটারা খিলবাড়ীরটেক এলাকায় নিমার্ণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে মাহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে খিলবাড়ীরটেক হাজারি গলির নূরনবী মুদিখানা দোকানের পাশে নিমার্ণাধীন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহিদ ইসলামের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে। তার বাবার নাম হাবিব হোসেন। বর্তমানে খিলবাড়িরটেক হাজারী গলির একটি বাসায় ভাড়া থাকে। শিশুটির বাবা একজন প্রাইভেটকার চালক। শিশুটির মা মৌসুমী আক্তার গৃহিণী। মাহিদ তাদের একমাত্র সন্তান।

বিজ্ঞাপন

শিশুটির বাবা হাবিব হোসেন জানান, তাদের বাসার পাশেই একটি বাড়ির কাজ চলছে। নতুন দেয়াল উঠছে। পাশেই গলিতে আরও কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল মাহিদ। হঠাৎ দেয়ালটি ভেঙে মাহিদের উপরে পড়লে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর