Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বেচ্ছাসেবক দলের বিল্লাল হত্যায় বিএনপি নেতা খাজা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২১:০০

বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিব।

ঢাকা: রাজধানীর মৌচাক আনারকলি মার্কেট গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পুরান ঢাকার লালবাগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শাহবাগ এলাকার সাবেক কাউন্সিলর (কমিশনার) ছিলেন বলে জানা গেছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এজাহারভুক্ত আসামি না হলেও ওই ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেফতার করেছে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

এর আগে, গত ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে সালিশি বৈঠকের মধ্যে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন একটি মামলা করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন। তাতে যুবদলের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলার এজাহারভুক্ত নয় আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তবে হত্যায় প্রধান অভিযুক্ত রমনা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়নি। তিনি আগাম জামিনে আছেন।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর