Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যার ঘটনায় আটক ২

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৬:৪৩

নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার

ঢাকা: ‎রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে রিয়াজ ও আল আমিন নামের দুইজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।

‎তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় গভীর রাতে ঢাকা থেকে সন্দেহভাজন রিয়াজকে আটক করা হয়। পরে মঙ্গলবার ভোরে মুন্সিগঞ্জ থেকে আল আমিনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত অন্যদের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।

‎এর আগে, সোমবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে একটি গলিতে বিল্লাল-কে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকায় একটি মারামারির ঘটনার সালিশি সমাধানকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়।

নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন, পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

পোকামাকড়হীন দেশ!
৯ জুন ২০২৬ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর