Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২১:৪৬

আলী আহমদ খানের মরদেহ।

সুনামগঞ্জ:  জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আহমদ খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাহিরপুর থানার আওতাধীন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতের বড় মেয়ের জামাতা খাইরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আলী আহমদ খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকার আহমেদ আলী খানের ছেলে। বর্তমানে তিনি সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটিতে বসবাস করতেন।

পুলিশ জানায়, ৩২ সদস্যের একটি পর্যটক দল হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে তারা নেত্রকোনার উচিতপুর ঘাট থেকে যাত্রা শুরু করেন। শুক্রবার বিকেলে ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে নেমে আলী আহমদ খান পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর