Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ. লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৯:৩২

মতবিনিময় সভা।

কুষ্টিয়া: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন ও দমন-পীড়ন চালিয়েছে। সেই সময় বিএনপিকে ক্ষমতার পরিবর্তনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সে প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।’

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জারি করা সতর্কতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের সতর্কতার পেছনে অন্য কোনো বিশেষ কারণ নেই। এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ বা রুটিন ওয়ার্ক।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গত পরশু পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে একটি সংবাদ সম্মেলনের চেষ্টা করেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে, অতীতে কোনো সরকার সে ধরনের প্রতিবাদ জানাতে পারেনি।’

মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ দলীয় নেতারা বক্তব্য দেন।