Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে নারীসহ আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২০:০৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নারীসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পল্লবীর মিল্লাত ক্যাম্প ২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের নাম আলমগীর এবং অপরজন পথচারী নারী।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা ওই এলাকায় তিন রাউন্ড গুলি ছুঁড়লে আলমগীর গুলিবিদ্ধ হন। এ সময় রাস্তা পার হতে গিয়ে এক নারীও গুলিবিদ্ধ হন।’

তিনি বলেন, ‘আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর