Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২০:২৯

আটক হওয়া নারীরা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে তাদের আটক করা হয় বলে জানিয়েছে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ধানখেতের পাশ থেকে সুবেদার ফিরোজের নেতৃত্বে বিশেষ টহলদল আটজন বাংলাদেশি নারীকে আটক করে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

সুবেদার ফিরোজ আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করেছেন। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান মুন্সী ইমদাদুর রহমান।