Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৮:১৬

বিএনপির লোগো। ফাইল ছবি।

ঢাকা: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২৭ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংশোধনী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সোলাইমান কবীরকে আহ্বায়ক এবং এস. এম. আশেক এলাহী মুন্নাকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া আলহাজ জি. এম. মাসুদুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মো. আমজাদুল ইসলাম আমজাদ, জহুরুল হক আপ্পুসহ মোট ১০ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কমিটিতে আরও ১৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর