Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৭:৩০

গোলাম কিবরিয়া তাপস।

ঢাকা: ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস।

গত ২ জুলাই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কেন্দ্রীয়ভাবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় শুক্রবার (১৭ জুলাই) সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। কিন্তু শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে বর্তমানে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, পদ ছেড়ে দিলেও দলের একজন সাধারণ সদস্য হিসেবে ভবিষ্যতেও এনসিপির কার্যক্রম ও অগ্রযাত্রায় যুক্ত থাকবেন। দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গোলাম কিবরিয়া তাপস বলেন, ‘গত ২ জুলাই লিখিতভাবে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। কিন্তু এখনো কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া পাইনি। তাই স্থানীয়ভাবে আমার পদত্যাগের বিষয়টি জানিয়েছি।’

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ইমরান ইমন বলেন, ‘বিষয়টি অনানুষ্ঠানিকভাবে শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনো আমার কাছে পৌঁছেনি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর