Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থমন্ত্রীর বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়নে শঙ্কা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ২০:৫২

বক্তব্য দিচ্ছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।

রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট একটি উচ্চাভিলাষী বাজেট, যা বাস্তবায়নে বড় ধরনের শঙ্কা রয়েছে। তার মতে, প্রয়োজনীয় রূপরেখার অভাব ও চাঁদাবাজির বিস্তারের কারণে বাজেট বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাজেট নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, ‘এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সঠিকভাবে কোনো রূপরেখা তুলে ধরা হয়নি। এ ছাড়া দেশকে পঙ্গু করতে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা ফেরত আনার ক্ষেত্রেও বাজেটে তেমন কিছু বলা হয়নি।’

বিজ্ঞাপন

তার মতে, ভূমি ও জনবল সংকটসহ বিভিন্ন বাস্তব বাধা বাজেট বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করবে।

এ ছাড়া চাঁদাবাজির প্রসঙ্গে কঠোর সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন, ‘সরকার যে বাজেট দিয়েছে, এই বাজেট বাস্তবায়নে বড় বাধা হচ্ছে নিয়মিত তাদের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি।’

তিনি অভিযোগ করেন, হাটবাজার, সড়ক ও পরিবহণসহ বিভিন্ন খাতে চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে এবং নিত্যপণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে।

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন দেশের কোথাও না কোথাও বিভিন্ন ইশু এবং ইশু ছাড়া হত্যাকাণ্ডসহ নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। কিছু কিছু ঘটনা মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারলেও অনেক বড় বড় ঘটনা মিডিয়ায় না আসার কারণে সেগুলো আপনারা জানতে পারছেন না।’

এ ছাড়াও সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘যে সরকার ক্ষমতায় আসে, তারা সবসময় তাদের সাফল্য দেখতে পান। সাধারণ মানুষের কাছ থেকে তারা কিছু শুনতে চান না। আশপাশের নেতা এবং সাঙ্গপাঙ্গরা যা-ই বলেন, সেটাই সরকার শুনে থাকেন। আপনারা জানেন, নেতারা কখনও সরকারের সমালোচনা করে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর