Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক সাইফুল ইসলাম শাহীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৮:২৪

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। ফাইল ছবি

সিরাজগঞ্জ: জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত জেলাপ্রশাসক জেলা পরিষদ (সংশোধন), ২০২৬-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধিবিধান মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

যথাযাথ কতৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বের কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সাইফুল ইসলাম শাহীন উল্লাপাড়া উপজেলার লাহেরী মোহনপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নিজাম উদ্দিন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক জীবনে সাইফুল ইসলাম শাহীন উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য। এ ছাড়াও তিনি সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে সাইফুল ইসলামকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, বিএনপির এই নেতা দক্ষতা ও সততার সঙ্গে জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন।

এদিকে এক প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় সরকার বিভাগরে গুরুত্বপূর্ণ ইউনিট জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমাকে নিয়োগ দেওয়ায় ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। নতুন বাংলাদেশে নতুন পরিকল্পনা নিয়ে জেলাপরিষদকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘সবসময়ই জেলাগুলোর উন্নয়ন বিভাগীয় শহরের চেয়ে পিছিয়ে থাকে। সেজন্য প্রথমেই রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে দৃষ্টি থাকবে আমার। পাশাপাশি আমি নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে সরকার ও দল আমাকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত হয়েছি।’ স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে তাদের গুরুত্বপূর্ণ মতামত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান সাইফুল ইসলাম শাহীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর