Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজের নির্বাচনি আসনে জামায়াত আমিরের গণসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২৩:১৬ | আপডেট: ২০ মে ২০২৬ ১০:৩৪

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: নিজের নির্বাচনি আসনে গণসংযোগ করছেন বাংলাদেশ জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা এবং ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় কাফরুল দক্ষিণ থানার তালতলা তাসফির মসজিদে এশার নামাজ আদায়ের আগ পর্যন্ত এলাকায় গণসংযোগ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন, আবু সাইদ খুদরী, এলাকার ওয়ার্ড দায়িত্বশীল, শ্রমিকনেতা, যুব নেতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর