Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই বিপ্লবে কারিনা ছিলেন রাজপথের সাহসী সহযোদ্ধা: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৪:০২ | আপডেট: ১৬ মে ২০২৬ ১৭:৫১

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

ঢাকা: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, জুলাই বিপ্লবের সময় কারিনা কায়সার ছিলেন রাজপথের সাহসী সহযোদ্ধা। ফ্যাসিবাদ ও গণহত্যার বিরুদ্ধে তিনি ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

শনিবার (১৬ মে) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, অন্যায়ের বিরুদ্ধে কারিনার আপসহীন অবস্থান ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে। তার অকাল মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

শোকবার্তার শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন নাহিদ ইসলাম এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর