Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৯:১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিনি বলেন, আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে।

পেজে তিনি আরও লেখেন, অতি সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?

বিজ্ঞাপন

বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব।

সবকিছুর মূলেই রয়েছে সরকারের সদিচ্ছা। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে।

জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর