Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৭:৩২ | আপডেট: ২ মে ২০২৬ ১৯:২৫

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন।

শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে জাপান সফরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জামায়াত আমির।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী তাকে স্বাগত জানান।

বিরোধী দলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

বিজ্ঞাপন

এই সফরে বিরোধীদলীয় নেতা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ নেবেন। আগামী ৯ মে জাপান সফর শেষে তিনি ঢাকায় পৌঁছাবেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর