Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২৩:৩৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১০:২০

ময়মনসিংহে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ময়মনসিংহ: সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয়, সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ জারি রাখা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রিবরর্দী-ঝিনাইগাতি) স্থগিত হওয়া আসনে নির্বাচনি সহিংসতায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাইয়ে এতো রক্ত দেওয়ার পরও রাজনীতিতে কেন এতো সহিংসতা? সংসদে টাকা খরচ করে অশ্লীল বাক্যালাপ প্রত্যাশিত না। মানুষ খুন করে যদি পার্লামেন্টে যাওয়া হয় তবে তাদের কাছ থেকে কি আশা করা যায়।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, শেরপুর ৩ আসনে ব্যাপক সহিংসতা হয়েছে। আহত অনেকের অবস্থা আশংকাজনক।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী এবং অব্যবস্থাপনার চিত্রই বলে দেয় জনগণের স্বাস্থ্য সেবার প্রতি অবিচার করছে সরকার।

এসময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর