Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদাবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, আজ বিকেল আনুমানিক ৩টায় রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার নিন্দা জানাই।

চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে?

বিজ্ঞাপন

না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।

দেশকে যারা ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর