Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট আজই প্রকাশ হবে: সিইসি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৮:২৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১৯:৩৭

প্রধান নির্বাচন কমিশনার ও ‘নির্বাচনি কর্তা’ এএমএম নাসির উদ্দিন।

‎ঢাকা: ‎রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট আজকেই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ‘নির্বাচনি কর্তা’ এ এম এম নাসির উদ্দিন।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে নির্বাচন ভবনে সারাবাংলার সঙ্গে প্রতিবেদকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‎‎তিনি বলেন, সংসদে সবার সহযোগিতা পেয়ছি। ঐতিহাসিক নির্বাচন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের ডেলিভারিটাও ঐতিহাসিক। আমরা ওখান থেকে চলে এসেছি আজকেই গেজেট প্রকাশ করা হবে। সবাই মিলে সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি।

‎এরআগে, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে এ নির্বাচনের নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার কেএমএম নাসির উদ্দীন প্রাথমিক ফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

‎তিনি জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯, ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও কর্নেল (অব.) অলি পেয়েছেন ৮৮ ভোট।

‎‎সারাবাংলা/এনএল/এসএস