Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেলিযোগাযোগের উন্নয়নে প্রকৌশলীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৮:৩৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২০:৩২

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

ঢাকা: দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, আধুনিকায়ন ও সবার জন্য উন্নত যোগাযোগসেবা নিশ্চিত করতে প্রকৌশলীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

‎বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদফতরে ২৭তম বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারে যোগদানকৃত সহকারী বিভাগীয় প্রকৌশলীদের পরিচিতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান।

‎তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে টেলিযোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান ভিত্তি এবং বাংলাদেশের দ্রুত ডিজিটাল রূপান্তরকে গতিশীল করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো জরুরি।’ নবনিযুক্ত প্রকৌশলীদের সরকারি দায়িত্বকে কেবল চাকরি হিসেবে না দেখে জনসেবার সুযোগ হিসেবে গণ্য করার পরামর্শ দিয়ে সততা, পেশাদারিত্ব, জবাবদিহি ও দেশপ্রেমের সাথে কাজ করার দিকনির্দেশনা দেন তিনি।

‎সেই সঙ্গে প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতির দায়িত্বে ছিলেন টেলিযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন।

মতবিনিময়ের পাশাপাশি সভার শুরুতে মন্ত্রী অধিদফতরে অবস্থিত সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর