Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১২:২৮ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ১৯:১৩

নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন এই ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ঘুরে দেখেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

বিজ্ঞাপন

নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবন চালুর মধ্য দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে নিউরোসায়েন্স-সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় এ সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর