Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎ইসির জনসংযোগ পরিচালক মল্লিক অপসারণ, দায়িত্বে মমিন

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২০:২৩

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিককে সরিয়ে নতুন জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে।

‎রোববার (২৬ জুলাই) ইসির সহকারী সচিব (মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ শাহিদুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎অফিস আদেশে বলা হয়েছে, এনআইডি অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক (পিআর) হিসেবে বদলি করা হলো। একই সঙ্গে বর্তমান জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, এর আগে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছিল ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর