ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে (২৭৯ চট্টগ্রাম-২) শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
চট্টগ্রাম-২ / সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৯:০৩
৯ জুলাই ২০২৬ ১৯:০৩
সারাবাংলা/এনএল/এমএম