Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজের প্রাক-নিবন্ধন শুরু, যেসব তথ্য প্রয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৩:৪৯

ঢাকা: হজের প্রাক-নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। এখন থেকে হজে গমনেচ্ছু সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রত্যেক হজযাত্রীর নিজস্ব বা পারিবারিক ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক করা হয়েছে। হজের আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল বুধবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রাতিষ্ঠানিক পত্র জারি করে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজে যাওয়ার প্রথম ও প্রধান ধাপ হলো প্রাক-নিবন্ধন। ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া এরইমধ্যে গত ১ জুলাই থেকে শুরু হয়েছে। এই প্রাক-নিবন্ধন করার সময় বাংলাদেশি নাগরিকদের আবশ্যিকভাবে নিচের তথ্য ও নথিপত্রগুলো জমা দিতে হবে:

  • জাতীয় পরিচয়পত্র (NID) অথবা বাংলাদেশি পাসপোর্ট অথবা জন্মসনদ
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • সচল মোবাইল নম্বর
  • হজযাত্রীর নিজস্ব ব্যাংক হিসাব নম্বর (তবে একই পরিবারের একাধিক সদস্যের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও তা গ্রহণযোগ্য হবে)।

ধর্ম মন্ত্রণালয় বিশেষ নির্দেশনায় জানিয়েছে, ইতিপূর্বে যারা প্রাক-নিবন্ধন করার সময় ব্যাংক হিসাবের তথ্য জমা দেননি, তাদেরকে চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী প্রদান করতে হবে।

উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত নতুন রোডম্যাপ বা কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে এবারের হজ নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হজে গমনেচ্ছুদের তাগিদ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

বাড়ল সোনা-রুপার দাম
২ জুলাই ২০২৬ ১৩:৫৪

আরো

সম্পর্কিত খবর