ঢাকা: মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে এই দুই দেশে সফর শেষে দেশে ফিরেই সর্বপ্রথম বাবা-মায়ের মাজার জিয়ারত করেন তিনি।