Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৫ দিন টানা বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৪:৫৭ | আপডেট: ১০ জুন ২০২৬ ১৪:৫৯

ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা তার আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। এরই মধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত পৌঁছে যাওয়া এই মৌসুমি বায়ু আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দেশের বাকি অংশেও ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং এই সময়ে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

ড. মো. ওমর ফারুক আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও বলেন, আগামী শুক্রবার ও শনিবারও একইভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এই দুই দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী রোববারও দেশের একই বিভাগগুলোতে এই বৃষ্টিপাত ও ভারী বর্ষণের ধারা অব্যাহত থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের এই আবহাওয়াবিদ আরও জানান, আগামী ৫ দিন পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর