Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখন পর্যন্ত দেশে ফিরলেন ৪১ হাজার ২৩২ জন হাজি, মৃত্যু ৪৮

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১১:৪০ | আপডেট: ৮ জুন ২০২৬ ১৭:০৪

ছবি: সংগৃহীত।

ঢাকা: পবিত্র হজ পালন শেষে সুশৃঙ্খলভাবে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের হাজিরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সর্বমোট ৪১ হাজর ২৩২ জন হাজি নিরাপদ শরীরে দেশে ফিরেছেন। আর এখন পর্যন্ত মোট ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।

‎হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩,৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩৭,৯০৪ জন হাজি।

‎হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ৯৭ টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি ফ্লাইটে ১৫,৭২২ জন, সৌদি এয়ারলাইন্স ৪০টি ফ্লাইটে ১৬,১০৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০ টি ফ্লাইটে ৭,৭০০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ১ হাজার ৭০১ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।

‎হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৫৮,৯৯০ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৬,৭৯০ টি সেবা প্রদান করা হয়েছে।

‎চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর