Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার ‎৬১৭ জন হাজি ‎

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ০৮:২৯

‎ঢাকা: ‎পবিত্র হজ পালন শেষে মোট ১৭২ টি ফ্লাইটে, সর্বমোট ৬৪ হাজার ৬১৭ জন হাজি দেশে ফিরেছেন। আর এখন পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার (২৫ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।

‎হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪,৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৬০,২৯৮ জন হাজি।

‎হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ১৭২ টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯১ টি ফ্লাইটে ২৯,২৯৯ জন, সৌদি এয়ারলাইন্স ৫৯টি ফ্লাইটে ২২,৪৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২ টি ফ্লাইটে ৮,৬৭২ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪,১৮৭ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

‎‎হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৬৬,৯৬৩ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৮,৩৬০ টি সেবা প্রদান করা হয়েছে।

‎এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ৫৪ জনের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।

‎চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।


‎সারাবাংলা/এনএল ‎/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর