Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৪:৪৪ | আপডেট: ৫ জুন ২০২৬ ১৭:২৫

ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্ধু দুদেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন।

পরে, দ্বিপাক্ষিক বৈঠক করেন খলিলুর রহমান এবং হাকান ফিদান। এখানেই স্বাক্ষর হয় সাংস্কৃতিক বিনিময়ের সমঝোতা স্মারক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক সই।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর, এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর