Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীব্র গরমে বাংলাদেশি হাজিদের সতর্ক থাকার অনুরোধ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ২৩:৩২ | আপডেট: ২৪ মে ২০২৬ ১৩:২২

পবিত্র হজ। ফাইল ছবি

ঢাকা:‎ সৌদি আরবের পবিত্র মিনা ও মুজদালিফায় তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়ছে। তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতির স্তর বাড়ানোর পাশাপাশি হাজিদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সেসঙ্গে সৌদি সরকারের এই জরুরি নির্দেশনার আলোকে বাংলাদেশি হজযাত্রীদেরও বিশেষ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ‎শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মিনা ও মুজদালিফা- এ দুটি স্থানে এরই মধ্যে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতি কম থাকলে দুপুরের দিকে এই তাপমাত্রা আরও বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

‎এই চরম আবহাওয়ার মধ্যে হাজিদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে, তীব্র গরমের সময় সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকা, অপ্রয়োজনে বাইরে হাঁটাচলা না করে যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থান করা এবং বাইরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করা। এ ছাড়া ডিহাইড্রেশন বা পানিশূন্যতা রোধে হাজিদের প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সবধরনের স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে হজযাত্রীদের সচেতন করতে জোরদার কার্যক্রম শুরু হয়েছে।

‎এদিকে, সৌদি সরকারের এই সতর্কবার্তার পর বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও বাংলাদেশি হজযাত্রীদের সুরক্ষায় বিশেষ বার্তা দিয়েছে। তীব্র এই গরমে হিট স্ট্রোকসহ নানা স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাজীদের মিনা-মুজদালিফায় অবস্থানকালে রোদে ঘোরাঘুরি না করে সরকারি সব স্বাস্থ্যবিধি ও নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

ঢাকার বাতাসে আজ স্বস্তি
৮ জুলাই ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর