Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো হজ ফ্লাইট: সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ হজযাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১২:০৩ | আপডেট: ২৩ মে ২০২৬ ১২:০৪

ঢাকা: বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী। এখন পর্যন্ত ২০১ টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি হজযাত্রী। আর সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত ২৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮ টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৩৮ হাজার ৭০২ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৩০ টি ফ্লাইটে ১২ হাজর ১৫৭ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী।

বিজ্ঞাপন

এ ছাড়া আরও বলা হয়, সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ৮৩১ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ২০ হাজার ৯৮৭টি সেবা প্রদান করেছে।

এদিকে, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৭ জন পুরুষ, সাতজন নারী। মক্কায় ১৫ জন ও মদিনায় ৯ জন মারা গেছেন।

‎গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর