Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে ১১ জেলায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১১:১৬ | আপডেট: ১৮ মে ২০২৬ ১২:৪৮

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যেই শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই শক্তিশালী ঝড়ের পাশাপাশি উল্লিখিত এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল শঙ্কাও রয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের সব বিভাগেই আগামী কয়েক দিন এই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর